নতুন বাইক আনছে রয়্যাল এনফিল্ড

রয়্যাল এনফিল্ড কোম্পানির নতুন মোটরসাইকেল ‘মিটিয়র ৩৫০’ আগামী মাসেই বাজারে আসছে। সব বাধা-বিপত্তি পেরিয়ে আগামী ৬ নভেম্বর এটি ভারতের বাজারে আসবে।
ভারতীয় সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অনেক আগে থেকেই কোম্পানিটির নতুন রেক্ট্রো-ক্লাসিক
ক্রুজার মোটরসাইকেল মিটিয়র ৩৫০ বাজারে আসার কথা থাকলেও সরবরাহ প্রক্রিয়ায়
সমস্যা কারণে একাধিকবার তা হয়ে ওঠেনি।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মোটরসাইকেলটি ফায়ারবল, স্টেলার ও সুপারনোভা। সব
মিলিয়ে মোট তিনটি ভ্যারিয়্যান্টে বাজারে মিলবে এই মোটরসাইকেলটি। এছাড়া
ফ্রেম থেকে শুরু করে ইঞ্জিন, সবখানে নতুনত্বের ছোঁয়া থাকছে।ফিচারের দিক
থেকে এতে থাকবে স্ট্যান্ডার্ড ট্রিপার নেভিগেশন, ডাবল-ক্র্যাডল চেসিস, এয়ার
কুলড ইউসিই ৩৫০ সিসি ইঞ্জিন। একই সঙ্গে ইঞ্জিনে সিক্স স্পিড গিয়ারবক্স
থাকতে পারে। নতুনত্বের ছোঁয়া মিলবে হেডলাইট, টেললাইট থেকে রিয়ার ফেন্ডারে।




No comments