মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সব ধরনের সেবা এক সপ্তাহ বন্ধ

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৯ অক্টোবর রাত ১১টা ৫৫ থেকে ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টা পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এই সাত দিনে গ্রাহকেরা কোনো শাখা থেকে টাকা তুলতে পারবেন না, এমনকি কার্ড দিয়েও কোনো টাকা টাকা উত্তোলন করা যাবে না। ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেও কোনো লেনদেন করা যাবে না। এ সময় ব্যাংকটি কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) নতুন করে স্থাপন করবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বেসরকারি খাতের এই ব্যাংকের প্রায় সাত লাখ
গ্রাহক রয়েছে। উন্নত সেবা দিতে দেশি সফটওয়্যারের পরিবর্তে ব্যাংক পরিচালনা
করার জন্য বিদেশি সফটওয়্যার ব্যবহার করবে ব্যাংকটি। এ সময় যেসব গ্রাহকের
টাকা তোলাসহ অন্য সেবা প্রয়োজন, তাদের আগেই সেসব প্রয়োজন মিটিয়ে নিতে বলা
হয়েছে।প্রকাশিত এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের উন্নত
সেবা দিতে কোর ব্যাংকিং সিস্টেমে ব্যাংকিং লেনদেন মাইগ্রেশন সম্পন্ন করার
লক্ষ্যে লেনদেন সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে
সম্মতি জ্ঞাপন করা হয়েছে।
এ সময় সব ধরনের শাখা ব্যাংকিং, চেক, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, রিয়েল
টাইম গ্রাস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন, পয়েন্ট অব সেলস, এটিএম এবং
ই-কমার্স সাইটের ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেন ও ইন্টারনেট ব্যাংকিং বন্ধ
থাকবে।




No comments