আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কমিটির পরিচিতি কার্ড বিতিরন সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিনিধি:
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন-আমাসুফ রাজশাহী বিভাগীয় পরিচালক ও রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি মোঃ মানসুরুর রহমান বলেছেন, মানব সৃষ্টির সেরা জীব। অধিকার সবার জন্য সমান। সবার মনে দেশ প্রেম, সামাজিকতা ও ধর্মীয় মূল্যবোধ থাকা প্রয়োজন। আমরা যে যে অবস্থানে থাকি-না কেন, আমাদের লক্ষ্য হতে হবে মানবাধিকার সুরক্ষা করা। তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করা হৃদয়বান মানুষ ছাড়া কেউ করতে পারে না। সংগঠনের কর্মীরা মানবতার কল্যাণে কাজ করবেন বলে আমি দৃঢ় আশাবাদী।
আজ (২৯ অক্টোবর) রোজ শনিবার আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন’-আমাসুফ সিরাজগঞ্জ জেলা কমিটির পরিচিতি ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সকাল ১১ টায় সিরাজগঞ্জ পৌর সুপার মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি মো: হযরত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ইকবার হাসানের সঞ্চালনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন’-আমাসুফসিরাজগঞ্জ জেলা কমিটির পরিচিতি ও কার্ড বিতিরণ সভা অনুষ্ঠীত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,মোঃ আব্দুল্লাহ শেখ সিনিয়র সহ সভাপতি আমাসুফ রাজশাহী বিভাগীয় কমিটি।
আরো বক্তব্য রাখেন, আমাসুফ সিরাজগঞ্জ জেলা কমিটির, সভাপতি,মো: হযরত আলী, সিনিয়র সহ সভাপতি শাহ জামাল হোসেন, সাধারণ সম্পাদক, মো: ইকবাল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: ছানোয়ার হোসেন আইন বিষয়ক সম্পাদক, মো: আ: আজিজ, সাংগঠনিক সম্পাদক মো: ছাইদুর ইসলাম তালুকদার , মহিলা বিষয়ক সম্পাদক মোছা: নাহার বেগম,প্রমুখ।
আসক আর নিউজ/তরিকুল ইসলাম






No comments