আসক ফাউন্ডেশন এর মানবাধিকার সুরক্ষায় করনীয় শীর্ষক ট্রেনিং শেষে সনদ তুলে দিচ্ছেন- নির্বাহী পরিচালক নাজমুন নাহার হেনা।।
নিজস্ব প্রতিবেদক:
গত ২১ মার্চ ঢাকায় পল্টন মোড়ে ফেনী সমিতি অডিটোরিয়ামে মানবাধিকার সুরক্ষায় করনীয় শীর্ষক ট্রেনিং এর আয়োজন করেন আন্তর্জাতিক মানবধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন। দেশের বিভিন্ন অঞ্চল হতে কমিটির উচ্চ পর্যায়ের কর্মী গণ এই ট্রেনিংয়ে অংশ গ্রহণ করেন।
এক দিন ব্যাপি ট্রেনিং শেষে আসক ফাউন্ডেশন সংস্থার নির্বাহী পরিচালক মোসা: নাজমুন নাহার হেনা ও অতিরিক্ত নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম সজল রাজশাহী বিভাগীয় পরিচালক ও রাজশাহী জেলা স্পেশাল কমিটির সভাপতি মো: মানসুরুর রহমান কে সম্মাননা সনদ তুলে দেন।
সেই ট্রেনিংয়ে রাজমাহী জেলা হতে আরও উপস্থিত ছিলেন মো: আজাহার আলী সহ সভাপতি রাজশাহী জেলা স্পেশাল কমিটি, হাজী মো: আবুল কালাম আজাদ শ্রম বিষয়ক সম্পাদক রাজশাহী জেলা স্পেশাল কমিটি, মো: ওয়াদুদ আলী দপ্তর সম্পাদক রাজশাহী জেলা স্পেশাল কমিটি ও সভাপতি তানোর উপজেলা শাখা কমিটি, মোসা: জায়েদা খাতুন মহিলা ও শিশু বিষয়ক সম্পাদীকা কাকনহাট পৌরসভা শাখা কমিটি, মোসা: উম্মে কুলসুম মহিলা ও শিশু বিষয়ক সম্পাদীকা রাজশাহী জেলা স্পেশাল কমিটি ও গোদাগাড়ী উপজেলা শাখা কমিটি।
মো: মানসুরুর রহমান বলেন আমি এই ট্রেনিংয়ে অংশ গ্রহণ করে খুবই আনন্দিত। আমরা সমাজের অবহেলীত বঞ্চিত মানুষের অধিকার নিয়ে কাজ করি আমরা কি ভাবে সে সকল কাজ গুলো আরও সুন্দর ও সঠিক ভাবে করা যায় তা এই ট্রেনিংয়ের মাধ্যমে আরও ভালো ভাবে জানতে পারলাম।
আসক আর নিউজ/তরিকুল ইসলাম






No comments