সর্বশেষ সংবাদ

আসক’র রাজশাহী বিভাগীয় পরিচালক -মানসুুরুর রহমান

আসক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক মো: মানসুরুর রহমান
 

নিজস্ব প্রতিবেদক:
আইন সহায়তা কেন্দ্র (আসক) দেশের বৃহৎ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি রাজশাহী বিভাগে আসকের সেবা আরো উন্নতর ও ফলপ্রসূ করার লক্ষ্যে একজন  বিভাগীয় পরিচালক নিয়োগ প্রদান করেছেন। আসকের রাজশাহী বিভাগীয় অন্যতম মুখপাত্র পরিচালক পদে নিয়োগ পেলেন গোদাগাড়ী উপজেলার সন্তান জনাব মো: মানসুরুর রহমান।
 
আসক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক মো: মানসুরুর রহমান
 
জনাব মো: মানসুরুর রহমান কে গত ০৪-০৩-২০২১ ইং তারিখে  রাজশাহী বিভাগীয় পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। আইন সহায়তা কেন্দ্র (আসক)  ফাউন্ডেশন নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত)  নাজমুন নাহার হেনা বলেন,তাকে নিয়োগ প্রদান করে আমরা অত্যন্ত আনন্দিত। মানসুরুর রহমান সাহেব সৎ, দক্ষ একজন ব্যক্তি। অল্প সময়ে  আমাদের সংস্থার কাজকর্মে তিনি বেশ চমক দেখিয়েছেন। আসকের দৃঢ় বিশ্বাস, মানসুরুর রহমান সাহেব তার দক্ষতার পরিচয় দিয়ে রাজশাহী বিভাগে আসক ফাউন্ডেশন কে আরোও শক্তিশালি করে গড়ে তুলবেন।
 
সংস্থার সেবা গুলো শহর হতে গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের কাছে পৌছিয়ে দেওয়ার জন্য তার জন্য পরিচালকের ব্যক্তিগত অফিস অনুমোনদ দেন কাকনহাট গুড়পট্টিতে আইন সহায়তা কেন্দ্র (আসক)  ফাউন্ডেশন নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার হেনা । পাশাপাশি জনাব মো: মানসুরুর রহমান কে রাজশাহী বিভাগের সকল উপজেলা ও পৌরসভায় নতুন কমিটি গঠন ও সদস্য বা সদস্যা সংগ্রহের বিশেষ দায়িত্ব প্রদান করা হয়। রাজশাহী বিভাগীয় পরিচালকের মোবা: ০১৭২৬-২৫৮০৯৭, অফিসিয়াল ফেসবুক পেজ: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন।

No comments