আসক ফাউন্ডেশন গোদাগাড়ী উপজেলা ও কাঁকনহাট পৌর শাখা কমিটির পরিচিতি সভা এবং সংস্থার পরিচয়পত্র প্রদান।।
নিজস্ব প্রতিবেদক:
আজ ১২/০৬/২১ বিকেল ৪.৩০ মিনিটে কাকনহাট হল মোড় কৃষি ব্যাংকের সামনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন কাঁকনহাট পৌর শাখা অফিসে গোদাগাড়ী উপজেলা ও কাঁকনহাট পৌর শাখা কমিটির পরিচিতি সভা এবং সংস্থার পরিচয়পত্র প্রদানের সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ত করেন গোদাগাড়ী উপজেলা কমিটির সভাপতি জনাব মো: হুমায়ন কবির।
![]() |
| গোদাগাড়ী উপজেলা শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর হাতে কেন্দ্র হতে অনুমোদিত কমিটির সকল কাগজপত্র তুলে দেওয়া হচ্ছে। |
উক্ত আলোচনা সভায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক ও রাজশাহী জেলা স্পেশাল কমিটির সভাপতি এবং বি.সি.আর.এস রাজশাহী জেলা কমিটির সভাপতি জনাব মো: মানসুরুর রহমান সাহেব গোদাগাড়ী উপজেলা শাখা ও কাঁকনহাট পৌর শাখা কমিটি হাতে আসক ফাউন্ডেশন কেন্দ্র হতে অনুমোদিত কমিটির সকল কাগজ পত্র ও সংস্থার পরিচয় পত্র তুলে দেন। সেখানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা শাখা কমিটির সভাপতি জনাব মো: হুমায়ন কবির, সাধারণ সম্পাদক জনাব মো: তোফাজ্জল হোসেন সেন্টু মাস্টার, সাংগঠনিক সম্পাদক জনাব মো: ইসমাইল হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক মো: কাজিমুদ্দীন,প্রচার সম্পাদক মো: শাকিল হোসেন ,দপ্তর সম্পাদক মো: তৌফিক ওমর নিলয়, ত্রাণ বিষয়ক সম্পাদক মো: সামিরুল ইসলাম,বন ও পরিবেশ বিষয় সম্পাদক মো: আইনুল ইসলাম সিলন, সহ-প্রচার সম্পাদক মো: শাহ আলম, সদস্য মো: ইউসুফ আলী সহ কাকনহাট পৌর শাখা কমিটির সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম মহসিন খান, সভাপতি জনাব মো: সাইফুল রহমান বকুল, সহ-সভাপতি মো: শরিফুল আলম (শরিফ মোল্লা), সহ-সভাপতি ডা. মো: আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক মো: শফিকুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মোসা: জায়েদা বেগম, অর্থ সম্পাদক মো: আহসান হাবীব মাস্টার, সদস্য মো: সুমন আলী, মো: এবাদুল হক খোকন সহ রাজশাহী জেলা স্পেশাল কমিটির সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান (মেছের),অর্থ বিষয়ক সম্পাদক মো: তরিকুল ইসলাম (তারেক), প্রচার সম্পাদক মি.স্যামুয়েল হাসদা, দপ্তর সম্পাদক ও তানোর উপজেলা কমিটির সভাপতি মো: ওয়াদুদ আলী, তানোর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো: আলামিন ইসলাম, রাজশাহী জলা স্পেশাল কমিটির সদস্য অসীম কুমার সহ স্থানীয় লোক জন। করোনার কারণে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত আকারে জনাব মো: হুমায়ন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
![]() |
| কাঁকনহাট পৌর শাখা কমিটির সভাপতিকে সংস্থার পরিচয় পত্র প্রদান করা হচ্ছে।। |
সভাপতি জনাব মো: হুমায়ন ও মো: সাইফুল রহমান বকুল বলেন আমরা পরবতীর্তে বড় আকারে আমাদের সকল সদস্যবৃন্দুকে নিয়ে উপজেলা ও পৌর কমিটির উদ্দোগে অনুষ্ঠান করার ব্যবস্থা নিব।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশ রাজশাহী বিভাগীয় পরিচালক জনাব মো: মানসুরুর রহমান সাহেব সকলের সামনে সংস্থার কার্যক্রম সুন্দরভাবে উপস্থাপনা করেন ও সকল প্রকার দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন আপনাদের কমিটির সকল কাজের সংঙ্গে রাজশাহী জেলা স্পেশাল কমিটি আছে কারণ আপনাদের কমিটি হলো রাজশাহী জেলা স্পেশাল কমিটির অর্ন্তভূক্ত তাই কোথাও কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
আসক আর নিউজ/তরিকুল ইসলাম






No comments