সর্বশেষ সংবাদ

আসক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালকের ব্যক্তিগত অফিস কাঁকনহাটে অনুমোদন।

নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোসাঃ নাজমুন নাহার গত ০৪/০৩/২০২১ ইং তারিখে জনাব মো: মানসুরুর রহমান কে রাজশাহী জেলা উপজেলা জোনাল কমিটির সভাপতির পদ থেকে পদান্নয়ন করে রাজশাহী জেলা স্পেশাল কমিটিসহ  সভাপতির পদ দেন। পাশাপাশি জনাব মো: মানসুরুর রহমান কে সংস্থার কার্যক্রম কেন্দ্র ও শহর থেকে তৃণমূল পযর্ন্ত পৌছিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক পদসহ রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলা, পৌরসভা পর্যায়ে নতুন কমিটি গঠনের বিশেষ দায়িত্ব প্রদান করেন। নতুন কমিটি গঠনের দায়িত্ব কেন্দ্র হতে কোন উপজেলা জোনাল কমিটিকে বা উপজেলা কমিটিকে দেওয়া হয়নি। 

আন্তর্জাতিক মানবাধিাকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালকের ব্যক্তিগত অফিস ঠিকানা- কাঁকনহাট গুড়পট্টি কাকনহাট অফসেট প্রেস এর সামনে। মোবা: 01726258097, 01701-012501,ফেসবুক পেজ: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসক ফাউন্ডেশন।


সংস্থার কার্যক্রমকে সাধারণ মানুষের কাছে পৌছিয়ে দেওয়ার জন্য কেন্দ্র হতে রাজশাহী বিভাগীয় পরিচালকের ব্যক্তিগত অফিস কাঁকনহাটে অনুমোদন দিয়েছেন গত ০৯/০৬/২০২১ ইং তারিখে। জনাব মো: মানসুরুর রহমান এর নেতৃত্বে রাজশাহী জেলা স্পেশাল কমিটির অন্তর্ভূক্ত আরো দুইটি নতুন কমিটি কেন্দ্র অনুমোদন দেয় গত ০৯/০৬/২০২১ ইং তারিখে কমিটি দুইটি হলো ১. গোদাগাড়ী উপজেলা শাখা কমিটি, রাজশাহী ২.কাঁকন হাট পৌর শাখা কমিটি, গোদাগাড়ী, রাজশাহী। গোদাগাড়ী উপজেলা শাখা কমিটির সভাপতি জনাব মো: হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক জনাব মো: তোফাজ্জল হোসেন সেন্টু মাস্টার, সাংগঠনিক সম্পাদক জনাব মো: ইসমাইল হক আর কাঁকনহাট পৌর শাখা কমিটির সভাপতি জনাব মো: সাইফুর রহমান বকুল, সাধারণ সম্পাদক জনাব মো: কল্লোল হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক জনাব মো: আনারুল হক।

আসক আর নিউজ/তরিকুল ইসলাম

No comments