সর্বশেষ সংবাদ

গোদাগাড়ী পৌরসভার মেয়র বাবুর মৃত্যুতে আসক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালকের গভীর শোক প্রকাশ।।

নিজস্ব প্রতিবেদক:

গোদাগাড়ী পৌরসভার মেয়র মো: মনিরুল ইসলাম বাবুর মৃত্যুতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা  কেন্দ্র ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় পরিচালক, রাজশাহী জেলা স্পেশাল কমিটির সভাপতি এবং বাংলাদেশ কন্জুমার রাইটস সোসাইটি রাজশাহী জেলা কমিটির সভাপতি জনাব মো: মানসুরুর রহমানের শোক প্রকাশ

রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মেয়র মনিরুল ইসলাম বাবুর (৫৭) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জনাব মো: মানসুরুর রহমান । বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন গণমাধ্যমের কাছে।

শোক বার্তায়
জনাব মো: মানসুরুর রহমান মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


উল্লেখ্য, বুধবার (২১ এপ্রিল) ভোর ৫ টার দিকে ভারতের বেঙ্গলর একটি হাসপাতালে চিকিৎসাধীন মারা যান গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু। মৃতকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

আসক আর নিউজ/তরিকুল ইসলাম

No comments