কাকন হাটে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত-আসক ফাউন্ডেশনের উদ্দোগে।
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলা গোদাগাড়ী উপজেলার অন্তর্গত কাঁকন হাট পৌরসভায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী জেলা জোনাল কমিটির উদ্দোগে ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪টায় রাজশাহী জেলা জোনাল কমিটির শাখা অফিস কাঁকন হাটে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে রাজশাহী জেলা জোনাল কমিটি আসক ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জনাব মো: আমিনুল ইসলাম এর সভাপত্তিতে মহান বিজয় দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহান দিবসের উপর তথা বাংলাদেশ বিজয় অর্জনের ইতিহাসের উপর রাজশাহী জেলা জোনাল কমিটির সভাপতি জনাব মো: মানসুরুর রহমান।
দোয়া ও আলোচনা সভায় পবিত্র কুরআন হতে তেলাওয়াত করেন অত্র কমিটির সহ-সভাপতি মো: আলম বিশ্বাস, স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি মো: আজাহার আলি, সহ-সভাপতি মো: আকরাম আলি, যুগ্ন সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান মেছের, তানোর উপজেলা কমিটির সভাপতি মো: ওয়াদুদ আলি উক্ত দোয়া ও আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অত্র কমিটির সাংগঠনিক সম্পাদক মো: খন্দকার লিয়াকত আলি, অর্থ সম্পাদক মো: তরিকুল ইসলাম (তারেক), প্রচার সম্পাদক মি.স্যামুয়েল হাসদা ,সহ-প্রচার সম্পাদক মি. লাজারুস সরেন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মো: নুরুল হোদা, ডাসকো ফাউন্ডেশনে এলাকা সমন্নয়কারী মো: দুরুল ইসরাম, তানোর উপজেলা শাখা কমিটির সাধারণ সম্পাদক মো: আল-আমিন, সাংগঠনিক সম্পাদক মো: কাজল আলী সহ রাজশাহী জেলা জোনাল কমিটির কিছু সদস্যবৃন্দ।আসক আর নিউজ/তরিকুল ইসলাম





No comments