সর্বশেষ সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ট্রলি উল্টে খাদে, নিহতের সংখ্যা ৯ জন

অনলাইন ডেক্স:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বারিকবাজার এলাকায় ধানবোঝাই ট্রলি উল্টে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে পিরোজপুর (সোনামসজিদ) বারিকবাজার সড়কের ভাঙা সাঁকোর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মো. এরফান আলীর ছেলে বাবু, একই এলাকার শেখ মোহাম্মদের ছেলে তাজেমুল হক ও তার ছেলে মিঠুন, কাবিল উদ্দিনের ছেলে মো. কারিম, আমানুলের ছেলে মিলু, নওশাদের ছেলে আবুল কাশেম, লাওঘাটা গ্রামের রেহমানের ছেলে আতাউর রহমান,আজিমুল হকের ছেলে আহাদ আলী ও ভটভটি চালক সোনাপুর গ্রামের মাসুদ রানা।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে নওগাঁ থেকে ধান কেটে ট্রলিতে করে সোনামসজিদের বালিয়াদীঘি যাচ্ছিলেন শ্রমিকরা।

পথে ভাঙা সাঁকোর কাছে হঠাৎ ট্রলিটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই সাত শ্রমিক নিহত ও ছয়জন আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

অন্যরা শিবগঞ্জ হাসপাতাল ও চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে চিকিৎসীন।

No comments