সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ এর নৌকার টিকিট পেলেন যারা: উপজেলা-পৌরসভা-ইউপিতে

অনলাইন  ডেক্স:

পৌরসভা নির্বাচনে রংপুর বিভাগের গাইবান্ধার পলাশবাড়ীতে মো. আবু বক্কর প্রধান, ঢাকা বিভাগের মাদারীপুরের রাজৈরে নাজমা রশীদ, ফরিদপুরের মধুখালীতে খন্দকার মোরশেদ রহমান, ফরিদপুর সদরে অমিতাভ বোস, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তফাজ্জল হোসেনকে মনোনয়ন দেয়া হয়েছে।

অন্যদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুর বিভাগের কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গা ইউপিতে এসএম রেজাউল করিম ও বন্দবেড় ইউপিতে মো. আবদুল কাদের, চর শৌলমারী ইউপিতে কেএম ফজলুল মন্ডল,

রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলদলী ইউপিতে মো. আরজেদ আলী, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউপিতে আবদুল হান্নান, 

বরিশাল বিভাগের বরিশালের মেহেন্দিগঞ্জে উত্তর উলানিয়া ইউপিতে মো. নূরুল ইসলাম, মেহেন্দিগঞ্জের দক্ষিণ উলানিয়া ইউপিতে কাজী আবদুল হালিম।

ঢাকা বিভাগের নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউপিতে মো. মতিউর রহমান, শরীয়তপুরের ভেদরগঞ্জের ডিএম খালি ইউপিতে মহসিন হক বেপারী, ময়মনসিংহ বিভাগের নান্দাইলে জাহাঙ্গীরপুর ইউপিতে মোহাম্মদ আলী, 

সিলেট বিভাগে হবিগঞ্জ সদরের রাজিউড়া ইউপিতে বদরুল করিম দুলাল, মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউপিতে সিএম জয়নাল আবেদীন, 

চট্টগ্রাম বিভাগের কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউপিতে মোহাম্মদ ইকবাল সরকার, রাঙ্গামাটির বিলাইছড়ির বড়থলি ইউপিতে সত্য চন্দ্র ত্রিপুরা এবং রাঙ্গামাটি সদরের মগবান ইউপিতে বিনিময় চাকমাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

No comments