চীনের জিডিপি প্রবৃদ্ধি বাড়ছে
করোনা মহামারির মধ্যেও চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর তৃতীয় প্রান্তিকে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ২ শতাংশ। এর আগে এপ্রিল-জুন প্রান্তিকে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ২ শতাংশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চীনের বিভিন্ন বার্তা সংস্থা নিক্কেই অ্যান্ড নিক্কেই নিউজ এ তথ্য জানিয়েছে। চীনের এই এগিয়ে চলার পেছনে আরও শক্তি বাড়তে পারে আগামী মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো-বাইডেন নির্বাচিত হলে চীনের ওপর মার্কিন প্রশাসনের আরোপ করা শুল্ক বাধা দূর হওয়ার সম্ভাবনা। আবার অনেকের ধারণা মার্কিন নির্বাচনের ফলাফল যাই হোক বেইজিং-ওয়াশিংটন বাণিজ্য দ্বন্দ্ব চলমানই থাকবে।
তবে, জাপানি বার্তা সংস্থা নিক্কেই অ্যান্ড নিক্কেই নিউজের চালানো জরিপে পাওয়া গেছে, করোনার থাবা থেকে দ্রুত মুক্ত হওয়া চীনের অর্থনীতি এপ্রিল-জুনেই শক্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। তবে, ওই জরিপে অংশ নেয়া ২৯ জন অর্থনীতি বিশ্লেষকের প্রত্যাশা ছিল আরও বেশি প্রবৃদ্ধির।
ব্যাংক অব চায়নার প্রধান অর্থনীতিবিদ রিকি চই’র মতে তৃতীয় প্রান্তিকে এসে চীনের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ১ শতাংশ। আর এটা সম্ভব হয়েছে করোনা মোকাবিলায় দক্ষতা দেখানোর পাশাপাশি উৎপাদন ও ভোগের প্রায় আগের অবস্থানে ফিরে আসার জন্য।
বিশ্বের অন্যতম এসেস্ট ম্যানেজমেন্ট ফার্ম ডিডব্লিউএসের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান বিনিয়োগ কর্মকর্তা সিয়ান টেইলরের মতে, চীনই একমাত্র দেশ যে দেশটি ২০২০ সালের মধ্যেই অর্থনৈতিক কর্মকাণ্ডে করোনার আগের অবস্থানে ফিরে আসবে। এরই মধ্যে প্রায় ৮০ শতাংশ আগের অবস্থানে চলে এসেছে।
ইউলার হার্মসের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রানকোইচ হং আরও এক ধাপ এগিয়ে। তার মতে তৃতীয় প্রান্তিকে চীনের প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৫ শতাংশ। কারণ, দেশটির রপ্তানি বেড়েছে আশাজাগানিয়া। অভ্যন্তরীণ চাহিদাও বেড়েছে শক্তপোক্তভাবে।অর্থনীতিবিদদের নিয়ে করা ওই জরিপে আরও উঠে এসেছে বছর শেষে চীনের জিডিপি প্রবৃদ্ধি হবে ২ দশমিক ২ শতাংশ। জুনে যা বলা হয়েছিল ১ দশমিক ৬ শতাংশ। আর আগামী বছর দেশটির প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৮ শতাংশ এবং ২০২২ সালে হবে ৫ দশমিক ৪ শতাংশ।




No comments